top of page

বাদশাহ তুমি দ্বীন ও দুনিয়ার

অনন্ত অসীম প্রেমময় তুমি

হে খোদা দয়াময়

00:00 / 03:46

বাদশাহ তুমি দ্বীন ও দুনিয়ার হে পরওয়ারদেগার সেজদা লওহে হাজারবার আমার... হে পরওয়ারদেগার। (২) চাঁদ সুরুজ আর গ্রহ তারা, জ্বীন ইনসান আর ফেরেস্তারা দিন রজনী গাহিছে তাঁরা, মহিমা তোমার... হে পরওয়ারদেগার। (ঐ) তোমার নূরের রওশনি পরশে, উজ্জ্বল হয় যে রবি ও শশী, রঙিন হয়ে ওঠে বিকশি, ফুল সে বাগিচার... হে পরওয়ারদেগার। (ঐ) বিশ্ব ভুবনে যা কিছু আছে, তোমারি কাছে করুনা যাঁচে তোমারি মাঝে মরে ও বাঁচে জীবনও সবার... হে পরওয়ারদেগার। বাদশাহ তুমি দ্বীন ও দুনিয়ার হে পরওয়ারদেগার সেজদা লওহে হাজারবার আমার... হে পরওয়ারদেগার। (২)

00:00 / 03:53

অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী যত গুণগান হে চির মহান তোমারি অন্তর্যামী দ্যুলোক-ভূলোক সবারে ছাড়িয়া তোমারি চরণে পড়ি লুটাইয়া তোমারি সকাশে যাচি হে শকতি তোমারি করুণাকামী সরল সঠিক পূণ্য পন্থা মোদের দাও গো বলি, চালাও সে-পথে যে-পথে তোমার প্রিয়জন গেছে চলি। যে-পথে তোমার চির-অভিশাপ যে-পথে ভ্রান্তি, চির-পরিতাপ হে মহাচালক,মোদের কখনও করো না সে পথগামী

00:00 / 02:10

হে খোদা দয়াময় রহমান রহিম হে বিরাট, হে মহান, হে অনন্ত অসীম।। নিখিল ধরণীর তুমি অধিপতি তুমি নিত্য ও সত্য পবিত্র অতি চির অন্ধকারের তুমি ধ্রুব- জ্যোতি তুমি সুন্দর মঙ্গল মহামহিম।। হে খোদা দয়াময় রহমান রহিম হে বিরাট, হে মহান, হে অনন্ত অসীম। তুমি মুক্ত স্বাধীন বাধা- বন্ধনহীন তুমি এক তুমি অদ্বিতীয় চিরদিন তুমি সৃজন- পালন- ধ্বংসকারী তুমি অব্যয় অক্ষয় অন্ত- আদিম। হে খোদা দয়াময় রহমান রহিম হে বিরাট, হে মহান, হে অনন্ত অসীম। আমি গুনাহগার পথ অন্ধকার জ্বালো নুরের আলো নয়নে আমার আমি চাইনা বিচার হাশরের দিন চাই করুনা তোমারি ওগো হাকিম। হে খোদা দয়াময় রহমান রহিম হে বিরাট, হে মহান, হে অনন্ত অসীম।।

bottom of page